হঠাত করে বেলুনের মতো ফুলে গেছেন প্রিয়াংকা - The News Lion

হঠাত করে বেলুনের মতো ফুলে গেছেন প্রিয়াংকা

 


দি নিউজ লায়নঃ         দেশি গার্লের পোশাক স্টাইল এখন বিনোদনের জগতে চর্চার বিষয়। ছড়িয়ে পড়েছে একের পর এক মিম। আর তা দেখে এতটুকুও না রেগে বরং সেই পোস্ট শেয়ার করে নেটিজেনদের সঙ্গে মজায় মেতেছেন তিনি।  


এর আগে নানা আন্তর্জাতিক অনুষ্ঠান তথা রেড কার্পেটে প্রিয়াংকা চোপড়া। পোশাক নিয়ে প্রশংসিত হলেও বেশ কিছু ক্ষেত্রে মশকরার কারণও হয়েছেন। আবার তার পোশাক দেখে সমালোচনার ঝড় উঠতে বেশি দেরি হয়নি নেটদুনিয়াতেও।  


এবার প্রিয়াংকার সবুজ রঙের বল ড্রেস নিয়ে সমালোচনা নয়, নেটিজেনরা খুঁজে নিয়েছেন মজার বিষয়। ছবিতে দেখা গিয়েছে, পায়ে উঁচু হিল জুতো। মাথায় টপ-নট। কিন্তু শর্ট ড্রেসটা পুরো বেলুনের মতো ফুলে রয়েছে। আজব এই পোশাক দেখেই মিম-স্রষ্টারা নিজেদের সৃষ্টিশীলতা ফুটিয়ে তুললেন বিভিন্নভাবে।


 একের পর এক মজাদার মিম নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  আর সেই মিমগুলি প্রিয়াংকা নিজেই শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, বেশ মজাদার। ধন্যবাদ জানিয়েছেন মিম স্রষ্টাদের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.